ভলান্টিয়ার প্রতিনিধি: আগামীকাল শনিবার (২ অক্টোবর) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন রুটিন অনুসারে ক্লাস হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সম্প্রতি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাছে নতুন রুটিনটি পাঠানো হয়েছে।
নতুন রুটিন অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার, প্রথম শ্রেণি এবং দ্বিতীয় শ্রেণির ক্লাস মঙ্গলবার ও সোমবার অনুষ্ঠিত হবে। তবে শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক-প্রাথমিক স্তরের ক্লাস আপাতত বন্ধ থাকছে।
আর আগের মতোই পঞ্চম শ্রেণির ক্লাসগুলো মধ্যাহ্নবিরতির পর হবে, বাকি শ্রেণির ক্লাসগুলো হবে মধ্যাহ্নবিরতির আগে।
