ভলান্টিয়ার (নাগেশ্বররী) প্রতিনিধি: ইএসডিও প্রসপারিটি প্রকল্পের জীবিকায়ন কম্পোনেন্ট এর নিয়মিত আইজিএ বিতরনের অংশ হিসেবে আজকে ভিতরবন্দ প্রসপারিটি প্রকল্প ইউনিট থেকে ৫ জন অতি দরিদ্র সদস্যকে ছাগল প্রদান করা হয়।
প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইএসডিও এরিয়া ম্যানাজার মোঃ রিয়াজুল হক এবং শাখার কর্মকর্তাবৃন্দ।
উপকারভোগীগন সন্তুুষ্টি প্রকাশ করে নিজেদের টেকসই মান উন্নয়নে বদ্ধপরিকর থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
