ভলান্টিয়ার প্রতিনিধি: বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের সমাপনী অনুষ্ঠানে ভিতরবন্দ জে ডি একাডেমীর সহকারী শিক্ষক এবং বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের উদ্যোগক্তা ও সমন্বয়ক এম রশিদ আলী এই পুরস্কার পান।
২০২০ সালে বাংলাদেশের রাজধানী ঢাকাকে এক বছরের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করা হয়। এ উপলক্ষে ওআইসিভুক্ত দেশগুলোর তরুণদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
করোনাকালীন সঙ্কটকালে তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজের স্বীকৃতিতে এ আয়োজনে দেওয়া হয় ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’। দশটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে একক ও দলীয়ভাবে মোট ১০০ জনকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয় এ অনুষ্ঠানে।
