ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে ইএসডিও-এর প্রসপারিটি প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী হাঁস মুরগি পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার ভেটেরিনারি সার্জন ডা: কে এম ইফতেখারুল ইসলাম।
হাঁস মুরগি পালনের উপর এ পর্যায়ে ভিতরবন্দ ইউনিয়নে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে বলে জানান প্রকল্পের ইউনিয়ন কর্মকর্তাবৃন্দ।
