ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: “পরিবেশ ধ্বংসের মানে হলো নিজের সন্তানের ভবিষ্যত ধ্বংস করে ফেলা” – ওয়েন্ডেল বেরির এই কথা সত্যিই বাস্তবরুপ দিতে যাচ্ছে বলে অনেকেই এখন মন্তব্য করছেন।
আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিবেশ । এই পরিবেশকে সুন্দর ও স্বচ্ছ রাখতে আমাদের সবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত । পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষের রোগ বালাই কম হয় । আর পরিবেশ অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে রোগবালাই সহ আমাদের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এই ধারনাটিও বাস্তবতায় পরিনত হচ্ছে।

এই পরিবেশ ঠিক রাখা নির্দিষ্ট কোন ব্যাক্তি বা গোষ্ঠীর কাজ নয়, নিঃসন্দেহে এর জন্য প্রতিটি মানুষকে সচেতন হতে হবে, আর এই উদ্দেশ্যকে সামনে রেখে কুড়িগ্রাম ভলান্টিয়ার প্লাটফর্ম বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের সাথে কাজ করবে।
কুড়িগ্রাম ভলান্টিয়ার প্লাটফর্মের উদ্যোক্তা এম রশিদ আলী বলেন, পরিবেশ ঠিক রাখতে বন্যপ্রানী অপরাধ দমন এবং হ্যান্ডেলিং প্রশিক্ষণে ৩০ জন ভলান্টিয়ার প্রশিক্ষণ নিচ্ছে আমরা তাদেরকে সাথে নিয়ে তৃনমুল পর্যন্ত মানুষকে সচেতন করার চেষ্টা করবো এবং এই ধারা যেন পরবর্তী প্রজন্ম পর্যন্ত অব্যাহত থাকে সেই লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাবে।

এই সংগঠন যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে কুড়িগ্রামের পরিবেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেই জন্য সর্বদা পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন কুড়িগ্রামের ভলান্টিয়ারদের অভিভাবক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।

বন্যপ্রানী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির আকন বলেন, কুড়িগ্রামের মানুষ অনেক সহজ সরল আমার বিশ্বাস এই প্লাটফর্ম তাদেরকে পাশে পাবে এবং আমরা আরও চেষ্টা করবো ভলান্টিয়ারদের পাশে বিভিন্নভাবে সাথে থাকার।