ভলান্টিয়ার (ভূরুঙ্গামারী) প্রতিনিধি: বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকা এর আয়োজনে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে আজ বিকেলে স্থলবন্দরের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পক্ষে উপস্থিত ছিলেন ইউনিটের পরিচালক জহির আকন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথিন্দ্র কুমার বিশ্বাস এবং জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট আব্দুল মালেক।
সোনাহাট স্থলবন্দর থেকে উপস্থিত ছিলেন সোনাহাট স্থলবন্দর শুল্ক স্টেশন এর রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেবরায়, সোনাহাট স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন, বিজিবি কর্মকর্তা, ভূরুঙ্গামারী মহিলা কলেজের অধ্যক্ষ সহ সোনাহাট স্থল বন্দরের এক্সপোর্ট ইনপোর্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালকের সফরসঙ্গী হিসেবে কুড়িগ্রাম থেকে ভলান্টিয়ার এম রশিদ আলী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।