ভলান্টিয়ার (রাজারহাট) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাট হাসপাতাল রোড রেলগেটে আজ দুপুরে ট্রেনের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়েছে।
দুর্ঘটনার সময় উপস্থিত গণকমিটির নেতা আরিফুল ইসলাম খন্দকার বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি গণকমিটি সহ সাধারণ মানুষের বারবার দাবির প্রেক্ষিতেও ওই রেলগেটে গেটম্যানের ব্যবস্থা করা হয়নি। জানিনা, আরও কত দুর্ঘটনার শিকার হতে হবে!’
কুড়িগ্রামগামী শাটলট্রেনের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষ হয়, সংঘর্ষে ইজিবাইকটি ভেঙ্গেচুরে চুরমার হয়ে রাস্তার পাশে পড়ে থাকে। কিন্তু, কেউ আহত বা নিহত হয়নি।
