ভলান্টিয়ার প্রতিনিধি: আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,কুড়িগ্রাম এর সহকারী পরিচালক জনাব আবু জাফর মহোদয়ের সার্বিক তত্বাবধানে পরিদর্শক জনাব তরুণ কুমার রায় এর নেতৃত্বে রেইডিং টিম গঠন করে কুড়িগ্রাম জেলার সদর থানাধীন নাগেশ্বরী-কুড়িগ্রাম ( সাধুরধাম মন্দির) পাকা সড়কের উপর অভিযান পরিচালনা কালে একটি মোটরসাইকেল গতিরোধ পূর্বক মোটরসাইকেল চালক ও পিছনের সিটে বসা একজন তাদের দেহ তল্লাশী করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল ০১ টি এবং তাদের কাছে থাকা দুইটি মোবাইল ফোনসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় কুড়িগ্রাম এর পরিদর্শক জনাব তরুণ কুমার রায় বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন।
অভিযুক্ত ব্যাক্তিদের নাম ও ঠিকানাঃ-
০১। মোঃ রাসেল, মিয়া@ রতন (৩২),পিতা – মোঃ অহিজল হক, মাতা – মৃত রেকুলা বেগম, সাং- দক্ষিণ সাদুল্লা উচ্চাটারী, ০৮ নং ওয়ার্ড, থানা- উলিপুর, জেলা- কুড়িগ্রাম।
০২। মোঃ মামুন মিয়া (২৬),পিতা মোঃ মোজাফফর মিয়া, মাতা- মোছাঃ হামিদা বেগম,সাং- কিছামত বানু( নালার পাড়),০৪ নং ওয়ার্ড, থানা-চিলমারী,জেলা- কুড়িগ্রাম।
