ভলান্টিয়ার (নাগেশ্বরী) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মুঈনুল উম্মাহ ফাউন্ডেশন এর ১ম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।

আজ ১৬ জুলাই রোজ শনিবার নাগেশ্বরীতে মুঈনুল উম্মাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের আল-মদিনা ক্যাডেট মাদ্রাসায় শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।

উক্ত প্রোগ্রাম স্বপ্নরাজ শিল্পীগোষ্ঠীর পরিচালক এইচ এম ইদ্রিস হোসাইনের উপস্হাপনায় উপস্থিত ছিলেন মুঈনুল উম্মাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাদিকুল ইসলাম, মুঈনুল উম্মাহ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান মিজান, আল-মদিনা ক্যাডেট মাদ্রাসার পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম রুহী, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা নাগেশ্বরী শাখার যুগ্ন সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম লাল প্রমুখ।