আফরোজা চৈতী
গভীর রাতে হদপিন্ডের কোঠরে
ভীষণ গোপনে থাকা বিষাদেরা
ভোরের আলোয় ঝরে পড়ে
টুপটাপ!!
অন্তরের চিবুকে জমে থাকা বিন্দু বিন্দু
বিষাদের ঘামে চটচটে হয়ে থাকে
হৃদপিন্ডের শরীর!
বিষাদ তুমি ঝরে পড়ো টুপটাপ
অথচ কি অবাক বলো!
হৃদপিন্ড জুড়ে
তোমার ঘামের নোনতা স্বাদ
পিছু ছাড়েনা!!
চিটচিটে নোনতা স্বাদে
মিষ্টি জীবন ভাসে।
