ভলান্টিয়ার (ঢাকা) প্রতিনিধি: জ্বালানী মূল্য দ্রুত পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন ন্যাশনাল পিপলস্ পার্টি – এনপিপি’র চেয়ারম্যান এর রাজনৈতিক উপদেষ্টা সাবেক ছাত্রনেতা – ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর)।
এক লিখিত বিবৃতিতে তিনি জানান ইতিমধ্যে দফায় দফায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধগতির কারণে দেশের মানুষ আজ চরম ভোগান্তির শিকার ।
এই মুহুর্তে অকটেন, ডিজেল, পেট্রোল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির কারণে গণ-পরিবহণে ভাড়া বৃদ্ধির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বৃদ্ধি পাবে কয়েক গুন। ফলশ্রুতিতে সবকিছুই জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।
সরকারের এই সিদ্ধান্ত গনবিরোধী ।
করোনা মহামারীর পরবর্তী সময়ে অনেকেরই কাজ নাই। বন্ধ হয়ে যাওয়া ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক – কর্মচারীরা অনেকেই এখনো বেকার। আয়-রোজগার না থাকায় ডাল ভাত খেয়ে বেঁচে থাকাটাও বর্তমানে কষ্টদায়ক হয়ে পরেছে খেটে খাওয়া নিরিহ মানুষদের। বিষয়টি সরকারকে অনুধাবন করতে হবে।
এই মূল্য বৃদ্ধিতে এক শ্রেণীর ব্যবসায়ীরা লাভবান হবে ব্যাপকভাবে। মূল্যস্ফীতিকেও উস্কে দিবে। এতে প্রভাবিত হবে রফতানি খাত । অন্যদিকে সাধারণ জনগণ ভীষণ কষ্টের শিকার হবে। অসহনশীল ভাবে বাড়বে জীবন যাত্রার চাপ। গণপরিবহনের নৈরাজ্যে চরম দূর্ভোগের শিকার হবে যাত্রীরা। এহেন পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে। দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের ভাবমূর্তি।
যেহেতু জীবন যাত্রার মান এবং মানুষের আয় বাড়েনি। তাই জনগণের ভোগান্তির কথা বিবেচনায় এনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ করে, জ্বালানি মূল্য পূর্ববর্তী অবস্থায় পুনঃনির্ধারণ করতে সরকারের প্রতি জোরালো আহবান জানিয়েছেন কাজী ছাব্বীর।
