ঢাকা প্রতিনিধি: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ও প্রাক্তন বগুড়ার শিক্ষার্থীদের সংগঠন ড্যাফোডিল বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ডিবিএসএ)-এর ২০২৬-২০২৭ সেশনের এক বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
২০১৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বগুড়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের বিকাশ, সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং অ্যালামনাই নেটওয়ার্ককে সুদৃঢ় করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. আব্দুর রউফ। প্রধান আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অ্যালামনাই মো. ফজলে রাব্বী। এছাড়া সভাপতি হিসেবে আলফাজ হোসেন অভি (NFE) এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল সাদিক (CSE) দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক বছরে শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ, ক্যারিয়ার উন্নয়ন, সামাজিক ও মানবিক কার্যক্রম, সাংস্কৃতিক উদ্যোগ, নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা এবং অ্যালামনাই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রধান আহ্বায়ক মো. ফজলে রাব্বী বলেন, “ঐক্য, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ড্যাফোডিল বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে শিক্ষার্থী ও অ্যালামনাইদের জন্য একটি আধুনিক, কার্যকর ও সেবামুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। সকলের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বচ্ছ, গতিশীল ও আদর্শ সংগঠন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
সভাপতি আলফাজ হোসেন অভি বলেন, “সকল সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। বগুড়ার শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও প্রাণবন্ত একটি সংগঠন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাদিক বলেন, “শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি এবং সংগঠনের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।”
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, উপদেষ্টা, অ্যালামনাই এবং বর্তমান সদস্যদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের প্রতিটি অর্জনের পেছনে সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠা রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে ড্যাফোডিল বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী, গতিশীল ও সেবামুখী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।
পূর্ণাঙ্গ কমিটির গুরুত্বপূর্ণ পদসমূহ
প্রধান উপদেষ্টা: প্রফেসর ড. মো. আব্দুর রউফ।
উপদেষ্টা পরিষদ: ড. মো. সারোয়ার হোসেন, ড. মো. ফজলা এলাহী, মো. সোহেল রানা, ড. এস. এম. হাসান মাহমুদ, মো. মমিনুর রহমান, আরিফ ফয়সাল, হাসিবুল হাসান, মো. সাখাওয়াত হোসেন এবং মো. লাজমিনুর আলম।
প্রধান আহ্বায়ক: মো. ফজলে রাব্বী।
আহ্বায়কবৃন্দ: মো. হোসনে মোবারক রুপক, মো. উচ্ছাস, জারজিস কাদির রাফি, মো. শেজান, মো. শামীম আহমেদ, আসিফুল ইসলাম সজিদ, সীমান্ত, গোলাম রব্বানী, রাফি-আরকে, মো. ফারহাদুর রহমান সৌমিক, জামাতুল আউয়াল, শাহরিয়ার প্রধান, শোয়াব আক্তার শাফাল্লা, আশিকুজ্জামান রনি এবং এইচকিউএম মোহাম্মদ।
সভাপতি: আলফাজ হোসেন অভি।
সহ-সভাপতি: রোকনুজ্জামান রকি, আবু সায়েম, আরিফিন সুমন, নেয়াজ মোহাম্মদ নিশান ও অর্পণ বক্সী।
সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আল সাদিক।
যুগ্ম সাধারণ সম্পাদক: রাকিবুল রাকিব, সাঈদী হাসান রিমন, মাহিদ রানা, শোয়াব সিদ্দিক, মো. সামিউল হক অ্যান নাহিয়ান, আদনান ইকবাল ও আরশিয়া আজমায়েন।
সাংগঠনিক সম্পাদক: মো. মুশফিকুল ইসলাম রুহিত। উপ-সাংগঠনিক সম্পাদক: সাব্বিউর রহমান। নারী সম্পাদক: লিজা আক্তার। উপ-নারী সম্পাদক: হুমাইরা ইয়াসমিন মহনা কোষাধ্যক্ষ: এস. এম. তানভীর আহমেদ। উপ-কোষাধ্যক্ষ: মো. সাদমান সাদিক শিহাব। দপ্তর সম্পাদক: মো. রেদুয়ান ইসলাম।
উপ-দপ্তর সম্পাদক: মো. আউলাদ হোসেন আলিফ।
জনসংযোগ সম্পাদক: মো. আবিদুর রহমান। উপ-জনসংযোগ সম্পাদক: মো. জান্নাতুল নাঈম। ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: মো. সালমান সাইফি চৌধুরী। উপ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: আব্দুর রহমান। সাংস্কৃতিক সম্পাদক: সাদিক আল বারী।
উপ-সাংস্কৃতিক সম্পাদক: মৃদুল ইসলাম। রক্ত সংগ্রহ সম্পাদক: মো. মেহেদী হাসান। উপ-রক্ত সংগ্রহ সম্পাদক: মো. জুনায়েদ আহমেদ। ক্রীড়া সম্পাদক: মো. আশরাফুল আলম। উপ-ক্রীড়া সম্পাদক: মো. লাবিব ইসলাম। ধর্ম বিষয়ক সম্পাদক: মো. আরমান হোসেন রিপন। উপ-ধর্ম বিষয়ক সম্পাদক: হাসান শেখ।
নির্বাহী সদস্য: আতিক শাহরিয়ার আদিব, মোসাঃ নিশাত তাসনীন, মোঃ মারুফ হাসান, মোঃ ইয়াসির রহমান সপ্তক, আয়েশা আফরিন অচল, আব্দুল্লাহ আল জুবায়ের, রুবায়েত ইসলাম রুবো, মোঃ আজিজুল হাকিম নিরব, মোঃ গাজিউল ইসলাম, শিহাব হোসেন, মোঃ আতিকুর রহমান, ইরফান রাজিন।
জুনিয়র নির্বাহী সদস্য : মোঃ আব্দুল্লাহ বিন আল হাসান, তাসিন মাহমুদ, আকিব মাহমুদ, টি. এম. তানভীর, মেহেদী হাসান, সার্থক কুমার কুণ্ডু, শাহারিয়া হক রিফাত, মোঃ মিনহাজুল আহমেদ মিতুল, প্রীতম জিৎ সরকার, রাহিন ইসরাক আজিজ।
এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে একাধিক নির্বাহী সদস্য ও জুনিয়র নির্বাহী সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী, প্রাক্তন শিক্ষার্থী এবং বগুড়াবাসীর দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
