বগুড়া প্রতিনিধি:
শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীরের ১০ম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজে দশ প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান আলী এছাড়াও উপস্থিত ছিলেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মোখলেছুর রহমান মুকুল, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক জনাব মো. শফি মাহমুদ আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সভাপতি মোঃ রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ রিফাত হাসান এবং তীরের অন্যান্য সদস্যবৃন্দ ।
বৃক্ষরোপণ কর্মসূচি পালনের বিষয়টি সংবাদ ২৪ ঘন্টাকে নিশ্চিত করেছেন প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং পরিবেশবাদী সংগঠন তীরের সহ সভাপতি সাব্বির আহমেদ সাকিল ।
এবছর পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো, “পরিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার”
উল্লেখ্য যে পরিবেশবাদী সংগঠন তীর উত্তরাঞ্চলের জীববৈচিত্র্য ও প্রকৃতি রক্ষার্থে দশ বছর ধরে কাজ করে আসছে ।
