ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর আয়োজনে আজ দিনব্যাপী কুড়িগ্রাম জেলার রাজিবপুর এবং রৌমারী উপজেলায় ‘হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসন এবং বন্যপ্রাণী অপরাধ দমন বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি: বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক এবং গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. রশিদ আলী।
কুড়িগ্রামের জেলার সীমান্তবর্তী উপজেলা রাজিবপু্র এবং রৌমারীতে ভারত থেকে আসা বন্যহাতির কোন ক্ষতি না করে নিজেদের সম্পদ কিভাবে নিরাপদ রাখা যায় এবং ক্ষতি হওয়া সম্পদের ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যায় এই বিষয়ে জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান মাষ্টার।
গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর রৌমারী উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান এর সঞ্চালনায় সভায় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
