ভলান্টিয়ার প্রতিনিধি: ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ গতকাল শনিবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামে উঠান বৈঠকে বলেছেন, আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া ক্ষমতায় আসেন, তাহলে তিনি ‘বিষ খেয়ে আত্মহত্যা’ করবেন।
নির্বাচনে জনগণ নৌকায় ভোট না দিলে সেটি ‘জাতির জন্য বেইমানি’ হবে বলে মনে করেন তিনি।
