ভলান্টিয়ার প্রতিনিধি:
“সবুজ করি কুড়িগ্রাম” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রাম সরকারি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মীর্জা মোঃ নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল বাতেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী, টিআই প্রশাসন জনাব বানিউল আনাম সহ কুড়িগ্রাম সরকারি কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।
