ভলান্টিয়ার প্রতিনিধি: সরকারের সাথে বৈঠকে বৈষম্য দূরের আশ্বাস পেল এমপিওভুক্ত শিক্ষকবৃন্দ।
আজ রাতে আওয়ামী লীগের অফিসে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবীর বিন আনোয়ার, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারের পক্ষ থেকে বলা হয় সরকারি শিক্ষকদের মতো বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধায় কোন বৈষম্য থাকা উচিত নয়। আর সেই লক্ষ্যে কি পরিমান অর্থ প্রয়োজন তা হিসাব করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে।
আলোচনা শেষে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, মূলতঃ সরকারি বেসরকারি কোন বৈষম্য থাকবে না। আর এই আশ্বাসে অনশনরত শিক্ষকরা আগামীকাল থেকে সবাই ক্লাসে ফিরবেন।
তাছাড়া, জাতীয়করণের জন্য দুটি কমিটি করা হয়েছে এই কমিটিতে শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হবে।
