ভলান্টিয়ার প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার আলোচিত আন্তর্জাতিক যুব সংগঠন”ঢাকা ইউথ ক্লাব ইন্টারন্যাশনালে”র ও ক্লিন রিভার বাংলাদেশ এর আমন্ত্রণে নেপাল জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিল এর প্রেসিডেন্ট  শ্রী ইন্দিরা রানামাগার পাঁচ দিনের সফরে আজ বাংলাদেশে এসেছেন।
আজ ১৯ নভেম্বর ২০২৩ রবিবার দুপুর ২ টায়  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছালে ঢাকা ইউথ ক্লাব  ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি জনাব সোহাগ মহাজন এর নেতৃত্বে ঢাকা ইউথ ক্লাব ইন্টারন্যাশনাল এর একটি  প্রতিনিধি দল এয়ারপোর্টে তাকে স্বাগত জানায়।এ সময় শ্রী ইন্দিরা রানা মাগার এর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত নেপাল এম্বাসির ডেপুটি চিপ অফ মিশন মিস লালিতা সিলওয়াল।
ঢাকা ইউথ ক্লাব ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ সভাপতি জনাব আওলাদ হোসেন হোসেন রবিন,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন,সহ-সাধারণ সম্পাদক জনাব গাজী আক্কাস আলী, কার্যকরী সদস্য,জনাব আনিসুর রহমান ও সাধারণ সদস্য,জনাব হোসেন মোহাম্মদ ইমতিয়াজ  ও মোঃ রাজীব হোসাইন।