ভলান্টিয়ার প্রতিনিধি: ইএসডিও (পিপিইপিপি -ইইউ) প্রকল্প কুড়িগ্রামের যাত্রাপুরে অকৃষিজ বিষয়ক দক্ষতা ও উন্নয়নমূলক সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ২৫ জন মহিলাকে একটি করে ২৫ টি সেলাই মেশিন ও বসার চেয়ার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সিনিয়র মৎস্য সম্পদ কর্মকর্তা জনাবা ইসমত আরা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল গফুর সরকার।
সেলাই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম নাগেশ্বরী এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মোঃ আনিসুল হক।
উক্ত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ জিকরুল হক, প্রোগ্রাম অফিসার টেকনিক্যাল এছাড়া আরো বক্তব্য রাখেন টেকনিক্যাল অফিসার নিউট্রিশন মোহা:রেজ্জাকুল হায়দার। উক্ত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন যাত্রাপুর শাখা ব্যবস্থাপক মো: আশরাফুল ইসলাম উক্ত প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় এস এম গোলাম মোস্তফা (এটিও -লাইভলিহুড) মো: তাসিনুর রহমান তাসিন (এটিও -লাইভলিহুড) শ্রী বিষ্ণুপদ রায় (এটিও -লাইভলিহুড), মোসা: সুরভী আক্তার( সিএনএইচপি), মোঃ শাহাবুল ইসলাম (এটিও -লাইভলিহুড) এবং মো: মোসাদ্দেক হোসেন( এটিও নিউট্রিশন)।
