ভলান্টিয়ার (নাগেশ্বরী) প্রতিনিধি: আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) নাগেশ্বরী বণিক সমিতি হল রুমে মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস – ২০২৩ উপলক্ষে কুরআন তেলওয়াত, ইসলামি সংগীত এবং এতিম-দুস্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে মোঃ জোনায়েদ হোসেনের উপস্হপনায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী হারিসুল বারী রনি, বিশেষ অতিথি ছিলেন সাবেক সাবরেজিস্টার আলহাজ্ব মোঃ রজব আলী, নাগেশ্বরী বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাহমুদুল হাসান (সোহেল), মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও নাগেশ্বরী বণিক সমিতির সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মতি সরকার এবং কুড়িগ্রাম জেলা সন্মেলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
এসময় বিশেষ আলোচনা করেন  বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা হাফিজুর রহমান, সভাপতিত্ব করেন হামিউছুন্নাহ কাসিমুল উলুম ক্বওমি মাদরাসার মুহ্তামিম আলহাজ্ব মাওলানা মোঃ আমিনুল ইসলাম এবং সার্বিক তত্বাবধানে মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাদিকুল ইসলাম প্রমুখ।