ভলান্টিয়ার প্রতিনিধি: Bangladesh Biodiversity Conservation Federation (BBCF) এর প্রচার সম্পাদক নিবেদিত প্রান জীববৈচিত্র্য সংরক্ষণ কারী ব্যক্তিত্ব জনাব মোঃফজলে রাব্বী বন্যপ্রাণী সংরক্ষণে এদেশের সর্বোচ্চ জাতীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন।
তিনি এদেশের জীববৈচিত্র্যে সংরক্ষণের কাজে নিয়োজিত সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন বিবিসিএফ এর প্রচার সম্পাদক।
প্রতিবছরের মত এ বছরেও বাংলাদেশ সরকার বন্যপ্রাণী সংরক্ষণ অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫’ প্রদান করেন।
চট্টগ্রাম অঞ্চল এর বন সংরক্ষক বিবিসিএফ এর প্রধান উপদেষ্টা ড. মোল্লা রেজাউল করিম মহোদয় সংগঠনের পক্ষ থেকে সরাসরি এবং অনলাইনেও মোঃ ফজলে রাব্বীকে অভিনন্দন জানিয়েছেন।
