কুড়িগ্রাম প্রতিনিধি: “প্লাস্টিক দুষন আর নয় বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে আজ বিশ্ব পরিবেশ দিবস-২৫ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৫ জুন সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম এর আয়োজনে আলোচনা সভায় সভাপতি করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বি এম কুদরত এ খুদা, কুড়িগ্রাম সরকারি কলেজর অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, সহকারী পুলিশ সুপার ভুরুঙামারী মাসুদ, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রশিদ আলী এর নেতৃত্বে সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব থেকে প্লাস্টিক বর্জন করা উচিত। এ ক্ষেত্রে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি অব্যশক বলে জানান তিনি
