ভলান্টিয়ার প্রতিনিধি: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের মৃত্যু সহ করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১৬ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতদিন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করা হলেও লকডাউনের সপ্তম দিনেও তা পুরোপুরি মানা হচ্ছে না।