কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আজ বিকেলে শহরে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলীর সঞ্চালনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব রাকিব হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।