কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব (RDRS বাজার) এলাকায় নদীতীর সংরক্ষণ ব্লক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

নির্মাণ কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

নদীতীর সংরক্ষণে এ ব্লক নির্মাণের ফলে নদীভাঙনের ঝুঁকি কমার পাশাপাশি স্থানীয় বসতবাড়ি, সড়ক, কৃষিজমি ও ব্যবসা-বাণিজ্য সুরক্ষায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয়দের চলাচল ও যোগাযোগব্যবস্থা আরও নিরাপদ হবে।