হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে এক পাখী প্রেমী পরিবেশ কমীর্র উপর হামলা করেছে নজীর বাহিনীর লোকজন। এতে খালেক মিয়া তালুকদারের বাম পা বিচ্ছিন্ন করে হয়ে গেছে। এ ছাড়া শরীরের মাথায়, পায়ের গোড়ালি, চোখে মারাত্মক আঘাত পায়। তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বুধবার রাত ১০টায় হবিগঞ্জ থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বুধবার রাত ৮টায় তাকে সন্ত্রাসীরা তাকে আত্রুমন করে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ি চা বাগানের ‘জঙ্গল বাড়ি’ এলাকায় খালেক মিয়া নামে এক পরিবেশ কর্মীর বাশঝাড়ের মধ্যে এক পাখির অভয়ারণ্য গড়ে উঠেছে। কিন্তু কয়েক বছর যাবত পাখি শিকারীরা পানি নিধন করতেছে। এর মধ্যে নজির বাহিনীর ছেলে ইয়াকুত সহ পাখি শিকার করতেছে। গতকাল বুধবার রাতে ইয়াকুত সহ তার বাহিনীর লোকজন খালেকের উপর আত্রুমন করে। এ ব্যাপারে হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানায় নজির বাহিনীর লোকজন রেমা-কালেঙ্গা অঞ্চলের ত্রাস। তার বাহিনীর বিরুদ্ধে অসংখ্য গাছ চুরি সহ মামলা রয়েছে। তার বাহিনীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

 

আব্দুল হালীম
হবিগঞ্জ প্রতিনিধি