ভলান্টিয়ার (বগুড়া) প্রতিনিধি: প্রিমিয়াম চ্যারেটি অর্গানাইজেশনের উদ্যোগে বগুড়া জেলার গাবতলী উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়নে ২০০০ ঔষধী চারাগাছ রোপন।
বগুড়ার গবতলী দক্ষিনপাড়া ইউনিয়নে শনিবার (৪ সেপ্টেম্বর ২১) দুই হাজার ঔষধী ও ফলজ বৃক্ষ চারা গাছ রোপন করেন প্রিমিয়াম চ্যারেটি অর্গানাইজেশন।
ফরেস্ট্রি এন্ড ওয়াইল্ড হ্যাবিটেট ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় গাছের চারা রোপন করা হয়।
প্রকল্পটি বাস্তবায়ন করছে শৈলী সমাজ উন্নয়ন সংস্থা, প্রকল্পে অর্থায়ন করে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হোপলুন এবং প্রকল্পের মনিটরিং অথরিটি হিসেবে রয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (বাংলাদেশ বন অধিদপ্তর)।
প্রিমিয়াম চ্যারেটি অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক জুলফিকার আলী শুভ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শৈলী’র নির্বাহী পরিচালক জনাব মোঃ মামুন উল হাসান শাওন, দক্ষিনপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ইনতাজ উদ্দিন ব্যাপারী ও সাধারন সম্পাদক আইনুর ইসলাম, শিক্ষক আবু সাঈদ, সংগঠনের নেতা ইসরাফিল হোসেন, তৌফিক হাসান, সৌরভ হোসেন, সেলিম উদ্দিন, আরিয়ান সজিব, রোহান আল তৌসিফ, ইসমাইল হোসেন, জহুরুল ইসলাম, ডালিম হোসেন ও সুব্রত কুমার, প্রমূখ। চারাগাছ গুলো লাংলু দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ হতে লাংলু পশ্চিমপাড়া পর্যন্ত রাস্তার দুইপাশে রোপন করা হয়।
