ভলান্টিয়ার প্রতিনিধি: “খনিজ জ্বালনীর ব্যবহার বন্ধ করুন,পরিবেশের ভারসাম্যতা রক্ষা করুন” এই প্রতিপাদ্যকে সাথে রেখেই ঢাকার উত্তরাতে শনিবার বিকেল ৪টায় সবুজ আন্দোলন ফাউন্ডেশন এর অফিস উদ্বোধন করা হয়।
সবুজ আন্দোলন এর প্রতিষ্ঠাতা জার্মান প্রবাসী শাহাবুদ্দিন মিয়া ভার্চুয়ালী উত্তরার অফিস উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ রোকনুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শহীদ মনঞ্জু, পরিচালক এডুকেশন এন্ড ফাংশনাল এফেয়ার্স,গ্রিন টাচ্, গৌতম কুমার,সিনিয়র ম্যানেজার, এডিশন বিভাগ ইন্টারন্যাশনাল এডমিশনস, জেইন ইউনিভার্সিটি, ব্যাঙ্গালোর,ইন্ডিয়া।

সবুজ আন্দোলন এর সহ সভাপতি অধ্যাপক এম মিজানুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড. আবুবক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী সাইদুর রহমান।
সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক, মানবাধিকার কর্মী, সাংবাদিক সহ সবুজ আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।