ভলান্টিয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি: আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এর উদোগে আজ ২য় বারের মত বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সরোয়ার আলম খান আবু ।
এ চক্ষু শিবির হতে ২৩ জনকে অপারেশন এর জন্যে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, জামালপুর শাখায় পাঠানো হয় বলে জানিয়েছেন – চক্ষু শিবির কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা শহিদুজ্জামান মনির বলেন, আমরা সামাজিক কাজ সহ বিভিন্ন অসহায় দরিদ্র মানুষের জন্য মাঝে মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থাও করে থাকি।