ভলান্টিয়ার (নাগেশ্বরী) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগন্জ বাজার সংলগ্ন জুয়া খেলারত অবস্থায় ৬ জনকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনুমানিক রাত ১০ টায় নাগেশ্বরী থানার একটি টিম ঐ অঞ্চলের হান্নানের বাড়ীর বাহিরে জুয়াখেলা অবস্হায় ১। মোঃ মকবুল হোসেন(৫২), পিতা মৃত জয়নাল আবেদীন,গ্রাম দক্ষিণ রামখানা নাখারগঞ্জ ২। মোঃছকিনুর রহমান (৫০), পিতা মৃত নূর বকস, গ্রাম দক্ষিণ রামখানা ৩। মোঃ সুরুজ্জামান মিয়া (৫২),পিতা মোঃ মজিবর রহমান ৪। মোঃ হুমায়ুন কবির(২৬), পিতা মোঃ ইসমাইল হোসেন উভয়, গ্রাম পূর্ব নাখারগঞ্জ ,৫। মোঃ নূরুল ইসলাম (৬০), পিতা মৃত মোসলেম উদ্দীন, গ্রাম নাখারগঞ্জ বাজার ৬। মোঃ নুরুজ্জামান(৫৫), পিতা সৈয়দ আলী, গ্রাম পূব নাখারগ্জ ঝাকুয়াটারী, গ্রেপ্তারকৃত সবাই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।

কুড়িগ্রাম জেলা পুলিশের তথ্য মতে,এ সময় নাগেশ্বরী থানার এস,আই আঃ রউফ মন্ডল, এস,আই তাওহীদুর রহমান, এ,এস,আই মোঃ রেজোয়ানুল হক, এ,এস,আই নাজমুল হক, এ,এস,আই মজিল হক সহ পুলিশ সদস্যবৃন্দের অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ অর্থ জব্দ এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু করা হয়।