ভলান্টিয়ার (ময়মনসিংহ) প্রতিনিধি: মাদকের টাকার জন্য ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকাসক্ত বড় ভাই জার্মান মিয়াকে (২৪) কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। এই ঘটনার পর থেকে সিয়াম মিয়া (২০) পালাতক রয়েছে।
ঘটনা সুত্রে জানা যায়, মাদকের টাকা যোগাড় করতে পালিত একটি ছাগল বিক্রি করতে চান জার্মান মিয়া, কিন্তু বাঁধা দেন সিয়াম। ঐসময় দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এরই এক পর্যায়ে সিয়াম দা দিয়ে জার্মান মিয়ার বুকে কোপ দেন।
জার্মান মিয়া আহত হলে, স্থানীয় লোকজন জার্মান মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই জার্মান মিয়া মারা যান।
