ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: চর অঞ্চল যুব মহিলা উন্নয়ন সমিতি এর পরিচালনায় কুড়িগ্রামের ভিতরবন্দে পল্লী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে ৩ মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণে বেকার মহিলাদের জন্য ভর্তি চলছে।
কুড়িগ্রামের দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা জনাব শাহাবুদ্দিন মিয়া ১০টি সেলাই মেশিন পল্লী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে উপহার দেন এবং বলেন এর মাধ্যমে যদি কুড়িগ্রামের বেকার মহিলাদের কর্মসংস্থান তৈরিতে সুফল আসে, তাহলে আমার সামর্থ অনুযায়ী সহযোগিতা করবো।
পল্লী পাঠাগার এবং হাজীপুর যুব ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় ‘শাহাবুদ্দিন মিয়া মিউজিক এন্ড আর্ট স্কুল’ ভিতরবন্দ জে ডি একাডেমি মোড় লিচু কাজীর মার্কেটের কার্যালয়ে ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
ভর্তি বা অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক (গণিত) এম রশিদ আলী এর সাথে ০১৭২৩৪৩৮৬৮৭ যোগাযোগ করা যাবে।
