খায়রুল আলম
🌿❣️🌿❣️❣️🌿❣️🌿
সুখের আদালতে বিচার দিয়েও
সুখ হলো না মোর।
সুখ তুমি কোথায় আছ
কবে দেখা হবে তোর।।
ভেবেছিলাম আমি তোমার প্রেমে
ডুবে রইব আজিবন।
ভালোবাসি যারে ভালোবেসে যাব
সুখ তুমি থাকিও মোর আপনজন।।
নয়ত প্রজাপতি নয়ত পাখি
উড়ে যাব তোর নীরে।
বাসা বাধিঁব তোর আলিংগনে
সুখ ভরা নদীর তীরে।।
হৃদয়ের যাতনা মনের বাসনা
পাড়া প্রতিবেশীর অবিলাশ।
সুখ চন্দন কোথা আছ তুমি?
তোমার কারণে আমি হাবিলাষ।।
তোমার সন্ধ্যান কোথা গিয়ে পাব
পাহাড় পর্বত বা তীরে কি?
যখন ধরিব রক্ষা নাহি তোর
জীবন থাকবে যাবে তোর বা মোর কি?
তোমার কারনে ফেরারি আমি
জীবন যেন কারাগার।
কখন আসিবে মুক্তির বাণী
হৃদয়ে সর্বক্ষণ হাহাকার।।
