ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিবার এর ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
এ সময় সমন্বয় পরিবারের উদ্যোক্তা হাফিজুর রহমান এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এম রশিদ আলী, কুড়িগ্রাম সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ এর সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এচিভমেন্ট জব প্রোগ্রামের পরিচালক মাইদুল ইসলাম, রক্তের বন্ধন যুব ফাউন্ডেশন এর আইন সম্পাদক শেখ রাসেল, সমন্বয় পরিবারের সাঈদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোক্তা আবুল কালাম আজাদ, হোসেন আলী, আয়নাল হক সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
অনুষ্ঠানে এৈমাসিক মেধা মুল্যায়ন পরীক্ষা, খেলাধুুলা, কুইজ, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রোগ্রাটি সমাপ্তি হয়।
