ভলান্টিয়ার প্রতিনিধি: রাজধানীর রাজপথে শিক্ষকদের অবস্থান কর্মসূচির ১৯তম দিনে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের একদফা দাবি আদায়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান তালা ঝুলিয়ে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে আগামীকাল কাফনের কাপড় পরে অনশন শুরুর ঘোষণা দিয়েছেন শিক্ষকবৃন্দ।
বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এর ব্যানারে এককভাবে আন্দোলনে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, আগামীকাল রোববার সকাল এগারোটায় কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরুর ঘোষণা দেবেন তারা। তবে, ঠিক কবে থেকে অনশন শুরু করবেন তা জানাননি।
শেখ কাওছার বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। আর মাত্র দুদিন পরে শুরু হবে। শোকের মাস শুরুর আগেই দুই মিনিটের জন্য হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চাই।
প্রতিদিনের মতো সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেসক্লাবের সামনে আজও অবস্থান নেন।
