ভলান্টিয়ার প্রতিনিধি: বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা এর অভিযানে টঙ্গী বাজার, গাজীপুর থেকে টিয়া ১৫টি, ময়না-২টি, শালিক-১২টি, ঘুঘু-১৩টি এবং সরালি-২টি সহ মোট-৪৪টি বন্যপাখি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পাখিগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান স্যার সহ উপস্থিত ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক রথীন্দ্র কুমার বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।