ভলান্টিয়ার প্রতিনিধি: গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর আয়োজনে আজ কুড়িগ্রামের পল্লী পাঠাগার হলরুমে নদী বিষয়ক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে নদী দিবস পালিত হয়।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন এর সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এম রশিদ আলী, কুড়িগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, আবু জাফর, বাদসা মিয়া ও বৃথী রানী সহ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান মুশফিকুর, ২য় স্থান শুভ্র ও ৩য় স্থান রাফি নির্বাচিত হয়।