ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার বিভিন্ন বেসরকারি পাঠাগারে মরহুম এডভোকেট আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা বুধবার নাগেশ্বরী উপজেলার আরিফ আলোর দিশারী পাঠাগারের মাধ্যমে শুরু হয়।
আজ উক্ত উপজেলার সময় পাঠাগার, রাজারহাট উপজেলার স্বরলিপি পাঠাগার এবং তরুণের অভিযান গ্রন্থাগার তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতার মাধ্যমে ১ম, ২য় , ৩য় পুরুষ্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, নাগেশ্বরী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অন্যান্য, কুড়িগ্রাম জেলা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি এম রশিদ আলী, সাধারণ সম্পাদক বিকাশ রায় তরুণ, সহ সভাপতি বাদসা মিয়া, কোষাধ্যক্ষ রশিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহানা আক্তার, ফাতেমা বেগম, আলেয়া বেগম, গ্রীন লাইব্রেরীর গ্রন্থাগারিক জুয়েল রানা, সুধীর রায় সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
পাঠাগার থেকে চূড়ান্ত প্রতিযোগীরা উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত অংশগ্রহণের মাধ্যমে উপরোক্ত প্রোগ্রামটি সফল করবেন বলে প্রত্যাশা পাঠাগার প্রতিনিধিদের।
এই উদ্যোগটি কুড়িগ্রাম জেলার সকল পাঠাগার অংশগ্রহণের মাধ্যমে সফল করবেন বলে জানিয়েছেন অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।