ভলান্টিয়ার প্রতিনিধি: আগামী ৯ ডিসেম্বর অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ও বেশ কয়েকজন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে একজন নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষক এবং একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভলান্টিয়ার নিউজ টুয়েন্টিফোর কে বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে কোনো আদেশ জারি করা না হলেও টেলিফোনে যোগাযোগ করে জানানো হয়েছে প্রশিক্ষণ স্থগিত রাখার বিষয়ে।
