ভলান্টিয়ার (রংপুর) প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রংপুরের সৃজনশীল জ্ঞানগ্রন্থ প্রকাশনা সংস্থা ‘আইডিয়া প্রকাশন’র সৌজন্যে ও আইডিয়া পাঠাগারের আয়োজনে রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলের ২০টি বেসরকারি গণগ্রন্থাগারে ২ লক্ষাধিক টাকা মূল্যের বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
প্রকাশক সাকিল মাসুদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা, সোনার মানুষ গড়তে হলে বইয়ের বিকল্প নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলে বইয়ের আলো ছড়িয়ে পড়–ক। এ লক্ষ্যে আমি ব্যক্তিগত উদ্যোগে গত কয়েক বছরে ১০হাজারের বেশি বই বিতরণ করেছি। আজ ২০টি গ্রন্থাগারে ৬৫টি করে মোট ১৩০০ বই বিতরণ করা হলো।
রবিবার সকাল ১১টায় আইডিয়া পাঠাগারের সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বীরাঙ্গনা গবেষক ও বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, কবি ও কথাসাহিত্যিক রানা মাসুদ, ফিরেদেখা’র সাহিত্য সম্পাদক ড. শাহ সুলতান তালুকদার, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় মহাসচিব নাসিম আহমেদ, যুগ্ম মহাসচিব জামাল হোসেন, সাংবাদিক আশরাফ খান কিরণ, সাংবাদিক কণা ইসলাম, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
বেসরকারি গ্রন্থাগার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদের আলো পাঠাগার সাধারণ সম্পাদক শাহাজাদি, জ্ঞানলোক গ্রন্থাগারের সভাপতি নাসিম আহমেদ, পীরগাছার নব্দীগঞ্জ গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক এসএম আরিফ, লালমনিহাটের রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, খলিলগঞ্জ কুড়িগ্রামের নুরুজ্জামান মুন্সি পাঠাগারের প্রতিষ্ঠাতা মোছা. নুরেলা আক্তার, সুলতানা রাজিয়া পাঠাগার এর প্রতিষ্ঠাতা বেলাল হোসেন।
স্বপ্নচুড়া পাঠাগার নিবাহী প্রধান ইয়াছিন আরাফাত ও অর্থ সম্পাদক সাদ্দাম হোসাইন। গাইবান্ধার একতা পাঠাগারের অর্থ সম্পাদক রুহুল, সৈয়দপুর নীলফামারীর সেতু বন্ধন পাঠাগারের সভাপতি আলমগীর হোসেন, আদিতমারী লালমনিরহাটের সারপুকুর যুব ফোরাম পাঠাগারের প্রতিষ্ঠাতা জামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
