ভলান্টিয়ার প্রতিনিধি: আগামী রোববার (২৬ সেপ্টেম্বর) ২০তম জার্মানির ফেডারেল পার্লামেন্ট নির্বাচনে পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন পার্টির প্রার্থী হিসেবে নর্দরাইন ভেস্টফালেন রাজ্যের সোয়েস্ট জেলার নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী শাহাবুদ্দিন মিয়া।
এ নির্বাচনে ৫৯৮ জন সদস্যের মধ্যে ২৯৯ জন সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকিরা সারা দেশে দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসেবে অংশীদারিত্বের ভিত্তিতে নির্বাচিত হন।
শাহাবুদ্দিন মিয়া ১৯৫৬ সালে বাংলাদেশের মাদারীপুরের বাজিতপুরে জন্মগ্রহণ করেন। ঢাকার তিতুমীর কলেজ থেকে অনার্স শেষ করে ১৯৭৯ সালে জার্মানিতে পাড়ি জমান তিনি। দেশটির ডর্টমুন্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষে কর্মজীবন শুরু করেন। প্রায় দীর্ঘ দুই দশক জার্মানির পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বাংলাদেশে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছন তিনি।
তিনি বলেন, আমার আত্মবিশ্বাস এই নির্বাচনে আমরা জয়লাভ করবো।
