ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জেলা কৃষি পণ্য উৎপাদক এসোসিয়েশনের আয়োজনে ১৫ সেপ্টেম্বর কুটিরচর স্কুল এন্ড কলেজে ৫০০০ তাল বীজ রোপণের শুভ উদ্বোধন করা হয়।
গণ উন্নয়ন কেন্দ্র গাইবান্ধা এর সহযোগিতায় কুড়িগ্রাম জেলা পন্য উৎপাদক এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান এর অর্থায়নে রৌমারীর বিভিন্ন এলাকায় তাল বীজ রোপণ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রৌমারী কৃষি কর্মকর্তা কাইয়ুম আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদৎ হোসেন, গণ উন্নয়ন কেন্দ্র গাইবান্ধার ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেটর প্রতিমা চক্রবর্তী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
