ভলান্টিয়ার প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ইএসডিও এর প্রসপারিটি প্রকল্প কর্তৃক আজ কুড়িগ্রামের ভিতরবন্দে বিনামূল্যে পিভিসি সদস্য এবং সাধারণ জনগনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল জলিল, ভিতরবন্দ জে ডি একাডেমীর সহকারী শিক্ষক (গণিত) এম রশিদ আলী, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
রক্তের গ্রুপ কার্যক্রম পরিদর্শন করেন প্রসপারিটি প্রকল্প সমন্বয়ক জুলফিকার ইসলাম, কারিগরি কর্মকর্তা (জীবিকায়ন) ডা: বাবুল চন্দ্র, ডিভিএম, কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মাজহারুল ইসলাম।
আজ সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় তিনশত জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।