ভলান্টিয়ার প্রতিনিধি: আজ বুধবার বেসরকারি শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি এবার থাকছে না। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ ছুটি শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।

সভায় মন্ত্রী আরো বলেন, ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করতে হবে।