ভলান্টিয়ার (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় ৭৬ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ ৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। অথচ গতবার এই পাসের হার ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ এবং গতবার জিপিএ ৫ পেয়েছিলেন ২৫ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী। দিনাজপুর বোর্ডে পাসের হার কমেছে। জিপিএ ৫ এর সংখ্যাও কমেছে।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা।
