ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের আয়োজনে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহের হার কমিয়ে আনতে ও যুবদের নেতৃত্বের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ২ দিন ব্যাপি যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হযেছে।

বুধবার (১৬ আগস্ট ) উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই কর্মশালার শুভ উদ্বোধন হয়। এসময় উপস্তিত ছিলেন জনাব দীপক কুমার দেব শর্মা, উপজেলা নির্বাহী অফিসার, ভূরুঙ্গামারী, মোঃ ময়দান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ ইলিয়াস আলী, টেকনিক্যাল অফিসার ইয়ুথ লিডারশীপ, সিএনবি প্রকল্প,এমজেএসকেএস, মোঃ রেজাউল ইসলাম, মনিটরিং অফিসার, সিএনবি প্রকল্প। আরো উপস্তিত ছিলেন জেলা ও উপজেলা ইয়ুথ প্লাটফর্মের লীডার সহ মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির কর্মকর্তা বৃন্দ।