ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: শ্রমজীবী মানুষ কাজ করে দেশের মানুষের উন্নয়নে যারা নিরালস ভাবে কাজ করতেছে তাদেরকে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুড়িগ্রাম জেলা টিম ফুল এবং ধন্যবাদ পত্র দিয়ে সন্মান জানায়। তাদের এ কাজের উদ্দেশ্য হল তারা আমাদের জন্য কত কাজ করে কেউ পাহারা দেয় বলে আমরা শান্তিতে ঘুমাতে পারি,কেউ জীবন বাজি রেখে কাজ করে উদ্ধার কর্মী হিসাবে। কেউবা করোনায় নিজের জীবনের চিন্তা না করে অন্যের জন্য জীবন বাঁচাতে চিকিৎসা সেবা দিয়ে দিত রাত। আমরা তাদের জন্য কি করি।
তাই সকল শ্রমজীবী মানুষের কাজের প্রতিদান তো দেওয়া সম্ভব না, তাই ছোট ফুল দিয়ে তাদেরকে সম্মান জানায় টিম কুড়িগ্রাম।
আন্তজার্তিক যুব দিবস ২০২৩ উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ সারা দেশে একযোগে “Great kindness challenge “(GKC) নামক একটি ইভেন্ট পালন করছে।
তারাই ধারাবাহিকতায় আজ কুড়িগ্রামে ইভেন্টি সম্পন্ন করা হয়।
