ভলান্টিয়ার (পার্বতীপুর) প্রতিনিধি: দিনাজপুরের পুষ্প টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (পিটিটিআই) হলদিবাড়ী পার্বতীপুরে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ-এর আর্থিক সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদি ইলেকট্রিক্যাল ইনিস্টলেশন এন্ড মেইনটেন্যান্স এবং মোবাইল সার্ভেসিং ট্রেডের ৭৫ জন প্রশিক্ষণার্থীর আবাসিক প্রশিক্ষণের উপকরণ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত মোয়াজ্জেম হোসেন প্রধান নির্বাহী মহোদয় গ্রাম বিকাশ কেন্দ্র । আরো উপস্থিত ছিলেন শার্প সংস্থার উপপরিচালক এবং গ্রাম বিকাশ কেন্দ্র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সহ প্রসপারিটি প্রকল্পের সমন্বয়কারী ও পুষ্প টেকনিক্যাল ইন্সটিটেশন এর সমন্বয়কারী।
