ভলান্টিয়ার (এম রশিদ আলী) প্রতিনিধি: ২৯শে সেপ্টেম্বর/২৩ ইং শিশু অধিকার দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুড়িগ্রাম জেলায় একটি ইভেন্ট আয়োজন করে।
কুড়িগ্রামের সদর উপজেলার আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের নিয়ে জলবায়ু সংক্রান্ত নাটক, আবৃত্তি, চিত্রাঙ্গন সহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।
এ সময় আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিশুদের অভিভাবক সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুড়িগ্রাম জেলার সভাপতি আইনাল হক বলেন, শিশুদের নিয়ে এরকম ইভেন্ট তাদের মেধা বিকাশে সহায়তা করবে। ইভেন্টে উপস্থিত অভিভাবক জলিল মিয়া বলেন, এরকম কার্যক্রম নিয়মিত করলে শিশুদের মন ভালো থাকে এবং তারা খুশি মনে চলাফেরা করতে পারবে।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রামের গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা বলেন, আমাদের সংগঠন বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি ‘গ্রীন হোম – গ্রীন ওয়ার্ল্ড’ স্লোগানে শিশু সহ জলবায়ু নিয়ে কাজ করছে, তাই আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
