ঢাকা প্রতিনিদিঃ রাজধানীর শনির আখড়ার ০৮ টি বেসরকারী কিন্ডারগার্টেনের ৮০ জন শিক্ষকের মাঝে জরুরী খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।
খাদ্য বিতরণ করেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নিল। স্বপ্নিল এর প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, লকডাউনের এই সময়ে আমরা যা দিচ্ছি, তা খুবই অপ্রতুল। সবার আর্থিক সহযোগিতা পেলে আরো বেশি মানুষের মাঝে খাদ্য বিতরন করতে পারবো।
প্রতিটি ফুড প্যাকেজে- চাল ৪ কেজি, আটা ১ কেজি, আলু ১ কেজি, তেল ১/২ লিটার, ডাল ১/২ কেজি ছিল।
